সিলেট ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
News Title :
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে নিলোফার চৌধুরী মনি এমপি জামালপুরের নরুন্দিতে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা ‎জৈন্তাপুরে ছয় দিনের ব্যবধানে দুই দফায় বিস্ফোরক উদ্ধার ‎গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে খুন ও আত্মহত্যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ ‎বড়লেখার হাকালুকিতে প্রবাসী ছয় ভাই-বোনের উদ্যোগে নুরানী মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন চুনারুঘাটের বান্নি পার্কের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ! অভিনয় নাকি মানসিক রোগ?‎ ‎সীমান্তের ডাকের পক্ষ থেকে আবু কাশেম স্বপনকে শুভেচ্ছা স্মারক প্রদান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

‎বড়লেখার হাকালুকিতে প্রবাসী ছয় ভাই-বোনের উদ্যোগে নুরানী মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবহেলিত একটি জনপদে শিক্ষার আলো ছড়ানোর নতুন স্বপ্ন। মায়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে প্রবাসী ছয় ভাই-বোনের অর্থায়নে মৌলভীবাজারের বড়লেখায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে জব্বারিয়া আনোয়ারা খানম নুরানী মাদরাসা ও এতিমখানা। হাকালুকির পশ্চিম গগড়া গ্রামে এই উদ্যোগকে ঘিরে আনন্দে আপ্লুত এলাকাবাসী। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অনেকের চোখে ছিল আনন্দাশ্রু। স্থানীয়দের ভাষায়, আজ যেন তাঁদের আনন্দের  দিন।
‎
‎শিক্ষার আলো থেকে দীর্ঘদিন বঞ্চিত হাকালুকির পশ্চিম গগড়া গ্রাম। বর্ষা মৌসুমে প্রায় ছয় মাস পানিবন্দি থাকতে হয় গ্রামবাসীকে। যোগাযোগ ও শিক্ষা-প্রতিষ্ঠানের সীমাবদ্ধতার কারণে এখানকার শিশুদের শিক্ষার সুযোগও ছিল অত্যন্ত সীমিত।
‎
‎এমন বাস্তবতায় গ্রামের শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে প্রতিষ্ঠিত হচ্ছে জব্বারিয়া আনোয়ারা খানম নুরানী মাদরাসা ও এতিমখানা।
‎
‎২১ নভেম্বর বিকেল ৩টায় বড়লেখা উপজেলার হাকালুকির পশ্চিম গগড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
‎মরহুম ডা. তফাজ্জল হোসেনের ছয় সন্তান নিজস্ব অর্থায়নে তাঁদের শ্রদ্ধাভাজন মাতা মরহুমা আনোয়ারা খানমের স্মৃতিকে অম্লান করে রাখতে এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন।
‎
‎দাতা পরিবারের সদস্যরা হলেন—আমেরিকা প্রবাসী গ্লোবাল জালালাবাদ, বাফেলো, যুক্তরাষ্ট্রের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোক্তাদির হোসেন মিছবাহ, রাজনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আলহাজ্ব ড. মুদাব্বির হোসেন, প্রফেসর ডা. সাব্বির হোসেন, শিক্ষিকা ও কবি দিল আফরোজ আমিন, ব্যারিস্টার দিলরুবা বিলকিস এবং দিল আরা নার্গিস।
‎
‎ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দাতা পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোক্তাদির হোসেন মিছবাহ ও তাঁর ছেলে আফরান মোক্তাদির সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল মুকিত, বায়তুল আকসা জামে মসজিদের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন, নিরাপদ সড়ক চাই—নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সহসভাপতি মারজানুল ইসলাম মারজান, সমাজ সেবক মোরাদ আহমেদ, কামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামবাসী ও শিক্ষার্থীরা।
‎
‎একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু ইট-পাথরের ভবন নয়, এটি একটি জনপদের স্বপ্ন ও ভবিষ্যৎ। আর সেই স্বপ্নের সূচনা ঘিরে পশ্চিম গগড়া গ্রামে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
‎স্থানীয়দের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কারও চোখে আনন্দাশ্রু, কারও কণ্ঠে দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে ওঠার প্রত্যাশা।
‎এলাকাবাসীর ভাষায়,’আজ আমাদের ঈদের দিন’।
‎
‎তাঁদের প্রত্যাশা, মাদরাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠিত হলে গ্রামের শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি এতিম ও অসহায় শিশুদের শিক্ষার নতুন সুযোগ তৈরি হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে একটি আলোকিত শিক্ষার পরিবেশ।
‎
‎অবহেলিত একটি জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছয় ভাই-বোনের এই মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসীর মনে আশার সঞ্চার করেছে। দাতা পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেছেন গ্রামবাসী।
‎
হাকালুকির পশ্চিম গগড়ায় জব্বারিয়া আনোয়ারা খানম নুরানী মাদরাসা ও এতিমখানার এই পথচলা একদিন হয়ে উঠুক শিক্ষার আলোয় আলোকিত একটি জনপদ গড়ার অনন্য দৃষ্টান্ত—এমনটাই প্রত্যাশা সবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে নিলোফার চৌধুরী মনি এমপি

‎বড়লেখার হাকালুকিতে প্রবাসী ছয় ভাই-বোনের উদ্যোগে নুরানী মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

সময় ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬