সিলেট ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
News Title :
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে নিলোফার চৌধুরী মনি এমপি জামালপুরের নরুন্দিতে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা ‎জৈন্তাপুরে ছয় দিনের ব্যবধানে দুই দফায় বিস্ফোরক উদ্ধার ‎গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে খুন ও আত্মহত্যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ ‎বড়লেখার হাকালুকিতে প্রবাসী ছয় ভাই-বোনের উদ্যোগে নুরানী মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন চুনারুঘাটের বান্নি পার্কের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ! অভিনয় নাকি মানসিক রোগ?‎ ‎সীমান্তের ডাকের পক্ষ থেকে আবু কাশেম স্বপনকে শুভেচ্ছা স্মারক প্রদান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ

গত ২২/১১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে হবিগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় “বানিয়াচং এ ফ্যামিলি কার্ড কান্ড! নিরীহ হিন্দুদের কাছে টাকা দাবি” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে ফ্যামিলি কার্ড বিতরণ বা তথ্য সংগ্রহের কাজে অনিয়ম ও টাকা দাবির যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
‎
‎এই ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
‎প্রকৃতপক্ষে, সংবাদে উল্লেখিত ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুরুজপাড়া গ্রামে এখনো ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজই শুরু হয়নি। কাজ শুরু না হওয়া সত্ত্বেও সেখানে টাকা চাওয়ার অভিযোগ তোলা নিছক হাস্যকর ও অবাস্তব।
‎
‎মূলত একটি কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশ থেকে এবং আমাদের কর্মকাণ্ড ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে সম্মানিত সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে, যার পরিপ্রেক্ষিতে এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদটি প্রকাশিত হয়েছে।
‎আমি এই মিথ্যা, মানহানিকর ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
‎
‎প্রতিবাদকারী:
‎সৈয়দ সুলতানুল আরেফিন টিপু
‎সুপারভাইজার, ফ্যামিলি কার্ড শুমারি
‎৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন, বানিয়াচং, হবিগঞ্জ।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে নিলোফার চৌধুরী মনি এমপি

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ

সময় ০৯:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬