সিলেট ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কন্ঠ গুরুত্বপূর্ণঃ-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ জহিরুল হক

বক্তব্য রাখছেন, প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক।

‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কন্ঠ গুরুত্বপূর্ণ। শিশু-কিশোররা সত্য, সুন্দর ও মানবিকতার পক্ষে দাঁড়ায়। শিশু কিশোরদের সমস্যা সম্ভাবনা নিজ কলম থেকে উৎসরিত হলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। একজন সাংবাদিককে সমাজের চোখ, কান ও বিবেক হিসেবে দায়িত্ব পালন করতে হয়।

‎সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহনকারী শিশু-কিশোরদের মধ্যে যুক্তিবোধ, দায়িত্বশীলতা, মানবিকতা ও নৈতিকতা জাগ্রত করবে।

‎অংশগ্রহনকারীদের কেউ সাংবাদিকতাকে পেশা হিসেবে না নিলেও সফল ক্যারিয়ার গঠনে সহায়তা করবে। তাদের সৃজনশীল ও আত্মবিশ্বাসী করবে।

‎১৫ মে শুক্রবার বিকেলে হবিগঞ্জের একটি অভিজাত রেস্তোরার কনফারেন্স হলে ইউনিসেফ এর সহায়তায় ‘হ্যালো বিডিনিউজ২৪ডটকম’ আয়োজিত শিশু সংবাদিকতা বিষয়ক ‘শিশুর চোখে শিশুর গল্প’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

‎বিডিনিউজ২৪ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল ও জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

‎স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পার্সন আহসান বিপুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ডা. মৌসুমী ভদ্র, সালমা সোবহান ফেলো সহকারি অধ্যাপক হাফসা খাতুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন খোয়াই বন্ধনের সাধারন সম্পাদক সৌরভ গোপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কন্ঠ গুরুত্বপূর্ণঃ-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ জহিরুল হক

সময় ০৯:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬