সিলেট ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎শায়েস্তাগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি জামাল গ্রেপ্তার

‎

‎
‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি মো. জামাল মিয়া (৩০) গ্রেপ্তার হয়েছেন।
‎র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) বুধবার রাতে সিলেট নগরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে।
‎
‎র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামাল মিয়াকে আটক করা হয়। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
‎র‍্যাব ও মামলা সূত্রে জানা যায়, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা।
‎
‎পারিবারিক বিরোধের জেরে বিবাহবিচ্ছেদের পর তিনি শায়েস্তাগঞ্জের শৈলজুড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। গত ৬ এপ্রিল রাতে পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাইরে বের হলে অলিপুর এলাকায় কয়েকজন ব্যক্তি তাঁদের পথরোধ করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তি সেখান থেকে চলে গেলে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎ঘটনার পরদিন সকালে ভুক্তভোগী নারী শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
‎র‍্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে তাদের তৎপরতা চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎শায়েস্তাগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি জামাল গ্রেপ্তার

সময় ১১:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬