সিলেট ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

ঘাটাইলে ছিনতাই ও অপহরণ মামলার ২ আসামী গ্রেফতার; ইজিবাইক উদ্ধার

‎টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা এলাকায় সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণ মামলায় সাফল্য অর্জন করেছে পুলিশ। অভিযানে ছিনতাইকৃত একটি ইজিবাইক উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
‎পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এক ইজিবাইক চালক যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হন। এসময় যাত্রীবেশে দুই ব্যক্তি তার ইজিবাইকে ওঠে। পরে ঝড়কা এলাকা অতিক্রম করে নির্জন স্থানে পৌঁছালে একটি প্রাইভেটকারে আরও দুই সহযোগী যোগ দেয়। এরপর চারজন মিলে চালককে জোরপূর্বক অপহরণ করে তার ইজিবাইক নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
‎দুর্বৃত্তরা ভিকটিমকে বিভিন্ন স্থানে ঘোরানোর পর কালিহাতী থানা এলাকার একটি ব্রিজের পাশে ফেলে পালিয়ে যায়।

ঘটনার পর ভিকটিম মামলা দায়ের করলে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খানের তত্ত্বাবধানে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।

‎তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে জামালপুর সদর থানার দড়িপাড়া বাইপাস এলাকায় লিটন আহমেদ (২৫) ও মো. মেহেদী হাসান (২৪) নামে দুই আসামিকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী একটি অটো শোরুম থেকে ভিকটিমের ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য গোপনের চেষ্টা করছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

ঘাটাইলে ছিনতাই ও অপহরণ মামলার ২ আসামী গ্রেফতার; ইজিবাইক উদ্ধার

সময় ০৯:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬