সিলেট ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি অভিযোগ!

‎সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের ঠাইলা-ঠাকুরভোগ অংশের কাজ বাস্তবায়ন করছে ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ চলাকালীন সময়ে কাজের সাইট থেকে দিন দুপুরে নির্মাণ করা সিসি ব্লক চুরি হয়েছে।

‎উপজেলা স্থানীয় সরকার প্রকৌশন (এলজিইডি) সূত্রে জান যায়, ২০২৪-২৫ অর্থ বছরে ৯ কোটি ৭৭ লক্ষ ৭৫ হাজার ৪৬ টাকা ব্যয়ে ২ হাজার ৬শত মিটার মাটি সহ আরসিসি ঢালাই সড়ক ও সাইট প্রটেকশন ওয়াল ও সিসি ব্লক রাস্তার কাজ পায় ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের টাইলা গ্রাম হতে ঠাকুরভোগ গ্রামের আশ্রয় কেন্দ্র পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যাপক ভাবে কর্মজজ্ঞ চালিয়েছেন। ঠাকুরভোগ আশ্রয় কেন্দ্রের মাঠে সড়কের কাজের জন্য ৬০ হাজার সিসি ব্লক নিমার্ণ করে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। সিসি ব্লকের এলাকায় কিছু ব্লক চুরির প্রমাণ দেখা যায়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু  ব্লক।

‎ঠিকাদারী প্রতিষ্ঠানের নৈশপ্রহরী ঠাকুরভোগ গ্রামের মৃত দিলোয়ার খার ছেলে আনোয়ার খা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় আমি আশ্রয় কেন্দ্রের কিছু দূরে ছিলাম, এই সুযোগে গ্রামের মতলিব মিয়ার ছেলে আলী হোসেন তার মাহিদ্রা গাড়ি দিয়ে অনেক সিসি ব্লক নিয়ে যেতে দেখি। থাকে পেছন থেকে ডাকার পরও সে আমার ডাকে সাড়া দেয়নি। পরে দৌড়ে এসে দেখি আশ্রয় কেন্দ্রের মাঠে থাকা অনেক সিসি ব্লক নিয়ে গেছে। পরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে আমি অবগত করি।

‎ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কনক দত্ত জানান, আমাকে নৈশপ্রহরী জানানোর পরে আশ্রয় কেন্দ্রের মাঠে গিয়ে দেখি আামার প্রায় ৪-৫ হাজার সিসি ব্লক চুরি করে নিয়ে গেছে আলী হোসেন। পরে এলাকার সবাইকে আমি অবগত করেছি। এর আগেও আমার কাজের সাইট থেকে ১ টন রড ও মাহিদ্রা গাড়ির ব্যাটারী চুরি হয়েছে| আমাদের ধারণা সব গুলো চুরি এক ব্যক্তিই করেছে। আমি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। শান্তিগঞ্জ থানায় রাতেই মামলা দায়ের করবো।

‎চুরির ঘটনায় অভিযুক্ত আলী হোসেন পিতা ঠাকুরভোগ গ্রামের মতলিব মিয়া জানান, আমার ছেলে হাওরে মানুষের কাটা ধান তার গাড়ি দিয়ে আনা নেওয়া করছে, তার কাছে কোন মোবাইল বা যোগাযোগ করার মতো কিছু নেই। সে আশ্রয় কেন্দ্র থেকে ৫০-৬০টি সিসি ব্লক নিয়ে হাওরের কাদা মাটিতে দিয়েছে। তার গাড়ি কাদা মাটিতে আটকে যায়। তাই সে এখান থেকে সিসি ব্লক নিয়ে ধান আনতে সহায়তা করছে মানুষকে।

‎উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, ঠিকাদারের লোকজন আমাকে অবগত করেছেন, তাদের কাজের সাইট থেকে ব্যাপক সিসি ব্লক চুরি হয়ছে। আমি লোক পাঠিয়ে বিষয়টি যাচাই করেছি। তারাও সত্যতা পেয়েছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আইন ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি অভিযোগ!

সময় ০৭:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬