সিলেট ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
ত্রৈমাসিক কারা বোর্ড সভা অনুষ্ঠিত....

‎মৌলভীবাজার জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন।

‎

‎

‎মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

‎পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের আবাসন, রান্নাঘর, কারা হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ কারাগারের সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন।

‎জেলা প্রশাসক বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম—যেমন দর্জি কাজ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। পাশাপাশি কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার ও রান্নাঘরের পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন।

‎পরিদর্শন শেষে তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনাকে সন্তোষজনক উল্লেখ করে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

‎এদিন পরিদর্শন শেষে একই স্থানে কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দিদের কল্যাণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা এবং কারাগারের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বোর্ডের সদস্যরা কারাগারের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. তারিকুল ইসলাম, জেলা কারা পরিদর্শক বোর্ডের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

ত্রৈমাসিক কারা বোর্ড সভা অনুষ্ঠিত....

‎মৌলভীবাজার জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন।

সময় ০৭:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬