সিলেট ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
News Title :
‎সিলেটে র‍্যাবের অভিযান: তারাপুর চা বাগান থেকে ৯.৬ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেফতার ২‎ ‎জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত‎ হবিগঞ্জ জেলায় আগাম বন্যার হানা: তলিয়ে যাচ্ছে হাজারো হেক্টর বোরো ফসল ‎‎বিশ্বনাথে ছয়’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ সাবেক কাউন্সিলরের দখল বাণিজ্য! ‎সিলেটে ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি-শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটা, লোকসানের আশঙ্কায় কৃষক ‎নবীগঞ্জে নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টার অবতরণ  অল্পের জন্য বিপর্যয় থেকে রক্ষা বিবিয়ানা গ্যাস ফিল্ড‎ ধর্ষণের দায়ে অন্তঃসত্ত্বা তরুণীর সন্তান প্রসব, পরিচয় দিতে নারাজ, অভিযুক্ত র‍্যাবের খাঁচায় ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু টাঙ্গাইলে ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

‎সিলেটে ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

‎সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম দুলাল মিয়া (৩৫)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ২৮ এপ্রিল (মঙ্গলবার) রাত আনুমানিক সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই  আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাহেববাজার ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন। অভিযানে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে দুলাল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত দুলাল মিয়া এয়ারপোর্ট থানাধীন কান্দিপথ (সাহেববাজার) গ্রামের মৃত রকিব আলীর ছেলে। তার মায়ের নাম আনোয়ারা বেগম।
‎এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৩, তারিখ- ২৯/০৪/২০২৬খ্রি.)।

‎আজ বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে র‍্যাবের অভিযান: তারাপুর চা বাগান থেকে ৯.৬ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেফতার ২‎

‎সিলেটে ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সময় ০৭:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬