সিলেট ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎সিলেটে পুলিশের বড় অভিযান: একদিনে গ্রেফতার ৫৪, ট্রাফিকের জালে ৬৪ গাড়ি

‎সিলেট মহানগরীতে অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় চিরুনি অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টা এবং পরবর্তী ৮ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং চোরাচালান চক্রের সদস্য রয়েছে। ‎একই সাথে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ৬৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে এসএমপির ট্রাফিক বিভাগ।

‎গত ২৭ এপ্রিল মধ্যরাত পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং কোতোয়ালী মডেল থানা পুলিশের হাতে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এছাড়া মেট্রো অধ্যাদেশ ও অন্যান্য ধারায় আরও ২৫ জনকে আটক করা হয়।

‎অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে,ভারতীয় পণ্য ৮০ বস্তা (২৪০০ কেজি) জিরা এবং ১২ পিস কম্বল ও ৩০ পিস ইয়াবা।

‎রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ ৩০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৩৪টি গাড়ি আটক করেছে। মামলা ও আটক হওয়া যানবাহনের তালিকায় রয়েছে বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা এবং রেকর্ড সংখ্যক মোটরসাইকেল।

‎আজ ২৮ এপ্রিল ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযানে আরও ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জন মাদকসেবী এবং ৮ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এছাড়া এয়ারপোর্ট ও কোতোয়ালী মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ২ জন আসামিকে গ্রেফতার করে।

‎সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মহানগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

‎সিলেটে পুলিশের বড় অভিযান: একদিনে গ্রেফতার ৫৪, ট্রাফিকের জালে ৬৪ গাড়ি

সময় ০১:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬