সিলেট ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎সিলেটে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎
‎সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে মহাজনপট্টি সংলগ্ন কাষ্টঘর রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎আটককৃত আসামির নাম মোঃ রফিকুল ইসলাম (৩৫)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ বালী গ্রামের মৃত মোঃ আব্দুল করিমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই মোঃ সোলায়মান একদল পুলিশ নিয়ে বন্দরবাজারের মহাজনপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন। কাষ্টঘর রোডের গাজী বুরহান উদ্দিন (রহঃ) মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে রফিকুল ইসলামকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৯, তারিখ-২৭/০৪/২০২৬খ্রি.)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
‎মাদকের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎সিলেটে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ০২:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬