সিলেট ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন: সভাপতি লবীব, সম্পাদক বদরুল‎

‎সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করেন।

‎রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদিত হয়। কমিটির মূল দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি লবীব আহমদ, সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন
‎ সহ-সভাপতি আলী হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মিফতা হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম,প্রচার ও দপ্তর সম্পাদক ওলিউর রহমান।
‎এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— আব্দুল হান্নান সৌরভ, সাইম ইবনে আব্বাস, সাইফুল্লাহ বিন মোস্তফা, হাছান আহমদ, ফারজানা ইয়াছমিন, জুবায়ের আহমদ শফি, আব্দুল মাজিদ ও এস.এম আসিফ মাহমুদ।

‎নতুন কমিটি ঘোষণার আগে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ,সম্পাদক,শিক্ষক পরিষদ, শৈলেন্দ্র মোহন সিংহ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, রিপোর্টার্স ইউনিটি ও ,রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি ইমরান ইমন।

‎বিদায়ী কমিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব সংগঠনের গতিশীলতা আরও বৃদ্ধি করবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এমসি কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে তুলে ধরবে।
‎নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বজায় রেখে ক্যাম্পাসের সংবাদ প্রবাহকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

‎এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন: সভাপতি লবীব, সম্পাদক বদরুল‎

সময় ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬