সিলেট ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎হবিগঞ্জে কালী মন্দিরে চুরি:প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট

‎

‎
‎হবিগঞ্জ শহরের কালীগাছতলা এলাকার শ্রীশ্রী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় প্রতিমার স্বর্ণ ও রূপার অলংকার এবং দানবাক্সের টাকা চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
‎
‎মন্দির কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ঝড়-বৃষ্টির সময় দুর্বৃত্তরা মন্দিরের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে।
‎এ সময় তারা সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে মূল মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে কালী প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও রূপার বিভিন্ন অলংকার মাথার মুকুট, হাতের তাজ, পায়ের নুপুর, গলার সীতাহার ও চেইন, কানের দুল,এছাড়া মহাদেবের পাথর এবং দানবাক্সের নগদ অর্থ নিয়ে যায় বলে কমিটির লোকজন জানান।
‎
‎রোববার সকালে মন্দিরে আসা ভক্তরা ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
‎মন্দির কমিটির সভাপতি দিলীপ দাস বলেন, এর আগেও মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি তাদের উদ্বিগ্ন করে তুলেছে। এ ঘটনায় স্থানীয় কোনো চক্র জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
‎
‎সদর মডেল থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎হবিগঞ্জে কালী মন্দিরে চুরি:প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট

সময় ০২:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬