সিলেট ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎সিলেটে বিজিবি সদস্য মাসুম বিল্লাহ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

‎সিলেটের গোয়াইনঘাটে বিজিবি সদস্য সিপাহি মো. মাসুম বিল্লাহ হত্যা মামলার এজাহারনামীয় ০৩নং পলাতক আসামি আনু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৯। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গোয়াইনঘাট থানাধীন লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামির নাম আনু মিয়া (৩৫) পিতা-লিয়াকত আলী, গ্রাম-নয়াগ্রাম, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।

‎তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় গত ২১ আগস্ট ২০২৫ ই তারিখে ১৯ নাম্বার মামলা টি ৩০২/৩৪/১১৪/৫০৬ (২) পেনাল কোড ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি (১) (বি) দায়ের করা হয়।

‎উল্লেখ্য, ২০২৫ সালের ৯ আগস্ট ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের সোনারহাট বিওপির অধীনে আহারকান্দি-আমবাড়ী নামক স্থানে ইছামতি নদীতে চোরাচালান বিরোধী অভিযান চালাচ্ছিল বিজিবির একটি দল। বিকাল আনুমানিক ৫:০৫ মিনিটে একটি চোরাচালানী মালবাহী নৌকাকে থামানোর চেষ্টা করলে ১নং বিবাদী ইউনুচ আলীর নির্দেশে চালক বিজিবির নৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে বিজিবি সদস্যরা নদীতে পড়ে যান। অন্যান্যরা তীরে উঠতে পারলেও সিপাহি মাসুম বিল্লাহ অস্ত্রসহ গভীর পানিতে তলিয়ে যান।

‎পরদিন ১০ আগস্ট প্রায় ২৪ ঘণ্টা পর নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় বিজিবির নায়েক শিমিয়ন সুমন নকরেক বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

‎গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

‎সিলেটে বিজিবি সদস্য মাসুম বিল্লাহ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সময় ০৮:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬