সিলেট ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎গোয়াইনঘাটে চাঞ্চল্যকর ইয়াহিয়া হত্যা মামলা: মানিকগঞ্জ থেকে পলাতক আসামি গ্রেফতার

‎

‎সিলেটের গোয়াইনঘাটে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি আলী হোসেনকে (২০) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎র‍্যাব জানায়, নিহত ইয়াহিয়া (২২) গোয়াইনঘাট থানাধীন নাইন্দা হাওর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আরও ৬ জনের সঙ্গে মিলে ১২০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন এবং পর্যায়ক্রমে তারা সবাই ক্ষেত পাহারা দিতেন। গত ৫ মার্চ ২০২৬ তারিখ রাতে ইয়াহিয়া ও তার দুই সহকর্মী ক্ষেত পাহারায় ছিলেন। পরদিন ইফতারের সময় তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন।

‎পরবর্তীতে রাত পৌনে ৯টার দিকে পরিবারের সদস্যরা খবর পান যে, পিয়াইন নদীতে মাছ শিকারিরা একজনকে ডুবে যেতে দেখে উদ্ধার করেছেন। উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ইয়াহিয়ার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ছিল, অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দিয়েছিল। এই ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

‎

‎মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ (সদর কোম্পানি, সিলেট) এবং র‍্যাব-৪ (সিপিসি-৩, মানিকগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলী হোসেন গোয়াইনঘাটের নাইন্দা হাওর এলাকার আমির উদ্দিনের ছেলে।

‎উল্লেখ্য যে, এর আগে গত ২৮ মার্চ ২০২৬ তারিখে এই মামলার আরও একজন আসামিকে গ্রেফতার করেছিল র‍্যাব-৯।

‎গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য জড়িতদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎গোয়াইনঘাটে চাঞ্চল্যকর ইয়াহিয়া হত্যা মামলা: মানিকগঞ্জ থেকে পলাতক আসামি গ্রেফতার

সময় ০৩:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬