সিলেট ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

‎মাধবপুরে ৫০০ টাকা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল খাইরুলের, জালুয়াবাদে বিক্ষোভ‎

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামে মাত্র ৫০০ টাকা পাওনা সংক্রান্ত বিরোধের জেরে খাইরুল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ১৯ এপ্রিল সন্ধায় জালুয়াবাদ গ্রামের বাসিন্দা সামছু উদ্দিনের ছেলে খাইরুলের সঙ্গে একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলামিনের পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আলামিন ও তার সহযোগীরা খাইরুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

‎পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নিয়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা যান। খাইরুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
‎এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।

‎মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, এ ঘটনায় পূর্বে দায়ের করা মারামারির মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

‎মাধবপুরে ৫০০ টাকা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল খাইরুলের, জালুয়াবাদে বিক্ষোভ‎

সময় ০৩:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬