সিলেট ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎সিলেটে র‍্যাবের অভিযান: প্রাইভেটকারসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

‎

সিলেটের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
‎
‎র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল গতকাল ২৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জালালাবাদ থানাধীন ঘোপাল বাজারে কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি রাত ৯:০৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়।
‎পরে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ভেতর থেকে আকাশী রঙের পলিথিন ও খাকী রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাহাব উদ্দিন (৩৬)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর সুরমা গ্রামের মৃত আবু সামার ছেলে।র‍্যাবের জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন স্বীকার করেছেন যে, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
‎গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে এসএমপি সিলেটের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎সিলেটে র‍্যাবের অভিযান: প্রাইভেটকারসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সময় ০৭:৩৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬