সিলেট ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু
ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয়‎......

‎শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেইজে যাচাইয়ের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

‎পিবিআই সূত্রে জানা যায়, (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন।
‎খবর পেয়ে পিবিআই, হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে এবং মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এনআইডি ডাটাবেইজে যাচাই-বাছাই করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

‎শনাক্ত হওয়া ব্যক্তির নাম মো. রাছেল মোল্লা (৩৯)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হয়েছে পিবিআই। বর্তমানে মরদেহটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয়‎......

‎শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ

সময় ০৭:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬