সিলেট ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
পুলিশিং হতে হবে জনবান্ধব ও পেশাদার

হবিগঞ্জ ডিএসবি কার্যালয় পরিদর্শন করলেন ডিআইজি মুশফেকুর রহমান

‎

‎
‎হবিগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে হবিগঞ্জ সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে সশস্ত্র সালাম প্রদান করে।
‎
‎সালামি গ্রহণ শেষে ডিআইজি ডিএসবির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অপরাধ দমনে ডিএসবির ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

‎
‎এ সময় তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
‎এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, ডিআইও-১, ওসি ডিবি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা প্রমুখ। 
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

পুলিশিং হতে হবে জনবান্ধব ও পেশাদার

হবিগঞ্জ ডিএসবি কার্যালয় পরিদর্শন করলেন ডিআইজি মুশফেকুর রহমান

সময় ০৯:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬