সিলেট ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

‎কোম্পানীগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লোকমান গ্রেফতার করল র‍্যাব।

‎সিলেটের কোম্পানীগঞ্জ থানার একটি মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ লোকমান আহমেদকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-৯। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ‎গ্রেফতারকৃত লোকমান আহমেদ কোম্পানীগঞ্জ থানার পূর্নাচ্ছ গ্রামের আব্দুন নুরের ছেলে।

‎র‍্যাব জানায়, লোকমান আহমেদের বিরুদ্ধে ২০২০ সালের ৫ মার্চ কোম্পানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং-০৬)। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪(খ) ধারায় দায়েরকৃত এই মামলায় (জিআর নং- ১৬৬/১৯, দায়রা- ২৬৯/২০) আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

‎কোম্পানীগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লোকমান গ্রেফতার করল র‍্যাব।

সময় ১১:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬