সিলেট ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

‎

‎
‎”পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে র‍্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।
‎
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিনহাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুজাউদ্দৌলা, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শীকা রুপালী রানী দাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ফাহমিদা আক্তার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর সংগঠক শামসুন্নাহার সহ অনেকেই। এদিকে ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত হবে।

‎
‎সভায় বক্তারা পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখার আহবান জানান। এছাড়া খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখা, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করা, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখা, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার প্রদান, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার গ্রহণের প্রতি গুরুত্বারুপ করেন।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সময় ১০:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬