সিলেট ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার মূল আসামি হেলালসহ ৩ জন গ্রেপ্তার

‎

‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া (২৩) নিহত হওয়ার ঘটনায় মূল আসামি হেলাল মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্য দুইজন হলেন নাসির মিয়া ও মাসুম মিয়া।

‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একটি দল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের নবীগঞ্জ থানায় নেওয়া হয়। ‎নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার জানান, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (রোববার) সকালে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মঞ্জুর মিয়া নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।

‎নিহত মঞ্জুর মিয়া বেগমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সরকারি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

‎ঘটনার দিন হেলাল মিয়া ও মনিরুজ্জামানের নেতৃত্বে এক পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার মূল আসামি হেলালসহ ৩ জন গ্রেপ্তার

সময় ১০:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬