সিলেট ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা

হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-‎সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী মনি, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র দেবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎সভায় বক্তারা নবীগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। বিশেষ করে কৃষি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, সরকারি জায়গা দখল, শহরে মাদকের বিস্তার এবং রুদ্রগ্রাম-আইনগাঁও সড়ক নির্মাণে অনিয়মের বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। এলাকাজুড়ে মাদক ও জুয়া প্রতিরোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিও জানানো হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মাদক, জুয়া ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

‎তিনি আরও জানান, সভায় উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত সবাই নবীগঞ্জের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা

সময় ০৬:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬