সিলেট ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা

‎

‎
‎ঢাকা–সিলেট জাতীয় মহাসড়কের শেরপুর সেতুতে জরুরি মেরামত কাজের জন্য ৩৬ ঘণ্টার জন্য আংশিক ও সম্পূর্ণ যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এতে এই গুরুত্বপূর্ণ রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
‎সওজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলবে।
‎
‎বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুতে এক লেনে যান চলাচল সীমিত রাখা হবে। এরপর ২৪ এপ্রিল রাত ১১টা থেকে ২৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পরবর্তীতে ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আবারও এক লেনে যান চলাচল চালু থাকবে।
‎
‎যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা–সিলেট রুটে চলাচলকারী যানবাহনকে শায়েস্তাগঞ্জ থেকে মিরপুর (বাহুবল), শ্রীমঙ্গল, মৌলভীবাজার হয়ে ফেঞ্চুগঞ্জ দিয়ে সিলেটে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শেরপুর থেকে সিলেটগামী যানবাহনকে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ হয়ে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
‎
‎সুনামগঞ্জগামী যানবাহনের জন্য সৈয়দপুর (নবীগঞ্জ) থেকে রানীগঞ্জ হয়ে জগন্নাথপুর হয়ে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
‎প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মেরামতকালীন সময়ে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা

সময় ১০:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬