সিলেট ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) এক মাদকবিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মোঃ নাজিম উদ্দিন ওরফে স্বপন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাজিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

‎সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিপুল পরিমাণ মাদকের একটি চালান ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা ০৫ মিনিটের দিকে সদর থানার আশেকপুর বাইপাস মোড়ে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাব।
‎এ সময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ন্যাশনাল ট্রাভেলস’ নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের যাত্রী নাজিম উদ্দিনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

‎উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত ব্যক্তি তার হেফাজতে মাদক থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৬৫ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক কারবারিকে আলামতসহ টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সময় ০১:১০:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬