সিলেট ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

এতিমখানার নামে চাঁদাবাজি: বানিয়াচংয়ে জনতার হাতে ধরা ‘টিকটকার’ ভণ্ড প্রতারক!

‎

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে এতিমখানার নামে জাল রশিদ দিয়ে চাঁদা তুলতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই ভণ্ড প্রতারক। নিজেকে মাদ্রাসার ছাত্র পরিচয় দিলেও বাস্তবে সে একজন টিকটকার এবং অনলাইন জুয়াড়ি। গত ২০ এপ্রিল (মঙ্গলবার) বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে আসা দুই যুবক ছাত্রের লেবাস ধরে ওই এলাকার বাড়ি বাড়ি গিয়ে এতিমখানার জন্য অনুদান সংগ্রহ করছিল। তারা বিশেষ করে মহিলাদের টার্গেট করে জনপ্রতি ৩০০ টাকা করে চাঁদা এবং কারো কারো কাছ থেকে পবিত্র কুরআন শরীফ সংগ্রহ করছিল। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাদের একজনকে আটক করে, তবে অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়।

‎আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, সে কোনো মাদ্রাসার ছাত্র নয় এবং কোনোদিন লেখাপড়াও করেনি। এমনকি তারা যে রশিদ বই ব্যবহার করছিল, তাতে দেওয়া মোবাইল নাম্বারটিও ভুয়া। প্রতারক যুবকটি জানায়:

‎সে মূলত একজন টিকটকার এবং সংগৃহীত টাকা দিয়ে অনলাইন জুয়া খেলে। দুই প্রতারক মাদ্রাসার ছাত্র সেজে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে সে এই প্রতারণা করে আসছিল।

‎তাদের কে জিজ্ঞাসাবাদে সে দাবি করে, তাকে এই কাজে বাধ্য করা হয়েছে।

‎এলাকাবাসী জানান, ধর্মীয় লেবাসধারী এই ধরনের প্রতারকরা গ্রামাঞ্চলের সরলমনা মহিলাদের লক্ষ্য করে এসব অপকর্ম চালাচ্ছে। দান করার ক্ষেত্রে সঠিক প্রতিষ্ঠান যাচাই করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

‎সচেতন মহলের দাবী,আপনার দান যেন কোনো অপরাধীর পকেটে না যায়, সেদিকে খেয়াল রাখুন। অপরিচিত কাউকে দান করার আগে রশিদের বৈধতা এবং সঠিক পরিচয় নিশ্চিত করুন।

‎প্রতারণার হাত থেকে সমাজকে বাঁচাতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এই সংবাদটি শেয়ার করুন

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

এতিমখানার নামে চাঁদাবাজি: বানিয়াচংয়ে জনতার হাতে ধরা ‘টিকটকার’ ভণ্ড প্রতারক!

সময় ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬