সিলেট ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জুড়ীতে হাম-রুবেলার টিকাদান শুরু

‎

‎
‎হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
‎এদিকে সারাদেশের মতো মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়ও সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি। জুড়ীতে এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে পর্যায়ক্রমে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। জুড়ীতে প্রায় ১৯ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জুড়ী উপজেলার ১টি স্থায়ী এবং ১৪৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে। ২০ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী ৯ মে পর্যন্ত।
‎
‎যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে হামের টিকা দেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

‎
‎জুড়ীতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সহযোগীতায় অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন-জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশফিকীন নুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ সহ সংশ্লিষ্ট ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
‎
‎পরে জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশফিকীন নুর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ উপজেলার ১৪৫টি টিকাদান কেন্দ্রের মধ্যে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। 
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

জুড়ীতে হাম-রুবেলার টিকাদান শুরু

সময় ০৮:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬