সিলেট ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
News Title :
মোগলাবাজারে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার ‎সিলেটে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান: কালীঘাটে ৪ প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা‎ যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল‎ ‎দিরাইয়ে বিনামূল্যের বই বিক্রির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত। ‎শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু‎ ‎সিলেটে বিএনপির সংরক্ষিত আসনে শাম্মী ও জহরত আদিবের চমক ‎মাধবপুরের মাইক্রোচালকের ডান হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ‎ ‎দেশে ফিরেই বিশ্বনাথে বিএনপি নেতার মোটর শোডাউনে চমক! ‎দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ ‎​সিলেটে ৩ ওয়ারেন্টসহ ৯ মামলার আসামি ‘টাইগার জামাল’ গ্রেফতার।

মোগলাবাজারে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

‎সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে অপহৃত ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের অভিযোগে মাহদী হাসান মুন্না (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সকালে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানাধীন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রী গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় দিকে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মোগলাবাজার থানায় ৭ এপ্রিল একটি নিখোঁজ ডায়েরী (জিডি নং-৩২২) করা হয়েছিল।

‎নিখোঁজের পর থেকে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক-নির্দেশনায় এসআই শিহাব মাহমুদ তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর সোমবার সকাল সাড়ে ৯ টায় গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত মাহদী হাসান মুন্না সিলেট জেলার মোগলাবাজার থানার পূর্ব শ্রীরামপুর গ্রামের মৃত শাহীন আহমদ মোসাহিদের ছেলে।

‎প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত মুন্না কৌশলে প্রেমের ফাঁদে ফেলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। এই ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে মোগলাবাজার থানায় ২০ এপ্রিল ১১ নং মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭ ধারায় রুজু করা হয়।
‎মোগলাবাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোগলাবাজারে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

মোগলাবাজারে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

সময় ১২:০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬