সিলেট ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু‎

‎
‎
‎সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
‎
‎পরে সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান’র সভাপতিত্বে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সঞ্চালনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আনছার উদ্দিন।
‎সভায় আরও বক্তব্য দেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ অলি উল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.তারিক জামিল অপু।
‎সভায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সার্বিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ২০ এপ্রিল থেকে আগামী ১০মার্চ পর্যন্ত উপজেলার ২১ হাজার ৬৯৯ জন শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।
‎
‎সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর। তাই নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন করতে হবে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সভায় অংশগ্রহণকারীরা টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু‎

সময় ০৯:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬