সিলেট ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎জৈন্তাপুরে র‍্যাবের অভিযান: ৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সাও জব্দ করা হয়।

‎র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল গতকাল ১৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জৈন্তাপুর থানাধীন ফতেহপুর ইউনিয়নের উপ শ্যামপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা রাত ৮.৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। ধাওয়া করে একজনকে আটক করা হলেও অপরজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

‎আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মতে সিএনজিচালিত অটোরিক্সার ভেতরে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং একজন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হল,মোঃ শামীম আহমদ (৩১, পিতা- সুরুজ মিয়া, গ্রাম- হাউদপাড়া, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে এবং পলাতক সহযোগী পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎জৈন্তাপুরে র‍্যাবের অভিযান: ৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ০১:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬