সিলেট ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সিলেটে আন্তঃজেলা নারী চোর চক্রের মূলহোতা গ্রেফতার, সহযোগীসহ আটক ২‎

‎সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের মহিলা ইবাদত খানা থেকে চুরির ঘটনায় আন্তঃজেলা মহিলা চোর চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরিকৃত ১১ হাজার ৮০০ টাকা।
‎গ্রেফতারকৃতরা হল, পপি আক্তার (৩৫) চোর চক্রের মূলহোতা। তিনি হবিগঞ্জের লাখাই থানার বামই গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে এবং বর্তমানে শাহপরাণ থানার শাহজালাল উপশহর (ব্লক-এইচ) এলাকার বাসিন্দা। শিউলী আক্তার (৩০) পপি আক্তারের সহযোগী। তিনি একই গ্রামের কাইয়ুম বাছিরের মেয়ে এবং বর্তমানে উপশহর বিলপাড় এলাকার বাসিন্দা।
‎
‎পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির-এর নির্দেশনায় মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ আব্দুল আজিজের নেতৃত্বে একটি দল মাজারের মহিলা ইবাদত খানার দ্বিতীয় তলায় অভিযান চালায়। অভিযানে ওই দুই নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে পপি আক্তারের কাছ থেকে চুরিকৃত ১১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
‎
‎এই চুরির ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ১৯ এপ্রিল ৩৩ নং মামলাটি দায়ের করা হয়, যার ধারা ৩৮০/৪১১/৩৪ পেনাল কোড (চুরি ও চোরাই মাল হেফাজতে রাখা সংক্রান্ত)।
‎
‎থানা রেকর্ড পর্যালোচনায় জানা গেছে, গ্রেফতারকৃত মূলহোতা পপি আক্তারের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাজার ও আশেপাশের এলাকায় সক্রিয় এই মহিলা চোর চক্রটি নিয়ন্ত্রণ করে আসছিলেন। গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সিলেটে আন্তঃজেলা নারী চোর চক্রের মূলহোতা গ্রেফতার, সহযোগীসহ আটক ২‎

সময় ১০:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬