
লাখাইয়ে দূর্নীতি কমিশন এর অর্থায়নে ও উপজে লা দূর্নীতি প্রতিরোধ কমিটি কতৃক আয়োজিত মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান রবিবার (১৯ এপ্রিল) দুপুর বেলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফজলুল করিম এর সভাপতিত্বে ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ভবেন্দ্র কৃষ্ণ চক্রবর্তী এর সন্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, কালাউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল মোতালেব, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় প্রমুখ।
সভায় আলোচকবৃন্দ বলেন দূর্নীতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে না বলুন। দূর্নীতি বন্ধে প্রতিটি পরিবার থেকে শুরু করতে হবে। দেশের কাংখিত উন্নয়নে প্রধান অন্তরায় দূর্নীতি।তাই দূর্নীতিমুক্ত সমাজ বিনির্মানে যার যার অবস্থান থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা,সততার সাথে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।
বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক এর বিষয় ছিল “জবাবদিহিতামূলক সরকারই পারে দূর্নীতি দমন ও প্রতিরোধ করতে” এ বিষয়ের বিতর্কে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় দল,দ্বিতীয় স্থান অধিকার করে কালাউক উচ্চ বিদ্যালয় দল এবং তৃতীয় স্থান অধিকার করে বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় দল।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় এর ৮ম শ্রেণির ছাত্রী জাঁকিয়া সুলতানা জেরিন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট ও পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
বিল্লাল আহমেদ লাখাই থেকে 


















