সিলেট ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

‎টাঙ্গাইলে র‍্যাবের সাঁড়াশি অভিযান: শিশু ফাতেমা হত্যা ও সিরাজগঞ্জের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

‎টাঙ্গাইলে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ছয় বছরের শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি এবং সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প)। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ও সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গত ১১ এপ্রিল মধুপুর এলাকায় নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি মোঃ আব্বাস আলীকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। ১৮ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহরের কলেজপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ এপ্রিল বিকেলে শিশু ফাতেমাকে জুস কিনে দেওয়ার কথা বলে বাজারে নিয়ে যান আব্বাস আলী। এরপর ফাতেমা আর বাড়ি ফেরেনি। তাঁকে খোজাখুজি করে না পাওয়ার পর তার পিতা মধুপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ডায়েরি নং ৫৪২। পরদিন ১২ এপ্রিল সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘাতকরা তাকে গলায় সুতা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার পর পরিচয় আড়াল করতে তার মুখমণ্ডল ও গলা পুড়িয়ে বিকৃত করে দিয়েছিল। এই ঘটনায় মধুপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৬) দায়ের করা হয়।

‎অপর এক অভিযানে সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মোঃ আব্দুর রহমানকে (২০) গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল সদর থানার চারাবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎গত বছরের ১০ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জের এনায়েতপুরে বাদীর প্রতিবেশী আব্দুর রহমান ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ঘুমন্ত কিশোরীর হাত-পা বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় গত ১৫ ডিসেম্বর সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল।

‎র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প জানায়, চাঞ্চল্যকর এই অপরাধগুলোর পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

‎টাঙ্গাইলে র‍্যাবের সাঁড়াশি অভিযান: শিশু ফাতেমা হত্যা ও সিরাজগঞ্জের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সময় ০৩:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬