সিলেট ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

বানিয়াচংয়ে আজমান লস্কর হত্যা মামলা: র‍্যাবের হাতে আরও ২ ভাই গ্রেফতার, মোট আটক ৪

‎

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও লস্কর বাড়ির আজমান লস্কর (৬০) হত্যা মামলায় নতুন করে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—নিহত আজমান লস্করের আপন দুই ভাই ফারুক লস্কর ও জনু লস্কর।
‎এ নিয়ে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় নিহতের ছোট ভাইয়ের স্ত্রীসহ এখন পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হলো।
‎
‎উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পাড়াগাঁও লস্কর বাড়ির বাসিন্দা আজমান লস্কর। ওই দিনই তার ছোট এক ভাই ও ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করেছিল বানিয়াচং থানা পুলিশ।
‎এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোট ৯ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎
‎র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল শনিবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে অভিযান চালিয়ে ফারুক লস্কর ও জনু লস্করকে আটক করে। তারা এই মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয় ইউপি সদস্য রুমন মিয়া র‍্যাবের হাতে দুই ভাই গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে শুরুতে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে রাত ১১টা ১৮ মিনিটে ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আইনের আওতায় আনা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

বানিয়াচংয়ে আজমান লস্কর হত্যা মামলা: র‍্যাবের হাতে আরও ২ ভাই গ্রেফতার, মোট আটক ৪

সময় ১১:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬