সিলেট ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সিলেটের গোয়াইনঘাটে ২৬ বোতল ইসকফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎

‎সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সোনাটিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল,গোয়াইনঘাট উপজেলার রসুলপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ আল আমিন (২৪ ), একই গ্রামের মৃত শাহীন মিয়ার ছেলে মোঃ সাকিব খান (২৬)।

‎র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল জৈন্তাপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে যে, গোয়াইনঘাট থানাধীন সোনাটিলা এলাকায় মাদক কেনাবেচা চলছে। সংবাদের ভিত্তিতে রাত ৭টার দিকে র‍্যাব সেখানে পৌঁছালে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হলেও একজন কৌশলে পালিয়ে যান।

‎
‎পরবর্তীতে আটককৃতদের তল্লাশি করে তাদের হেফাজতে থাকা একটি সাদা ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২৬ বোতল অবৈধ ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে জমা রেখেছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সিলেটের গোয়াইনঘাটে ২৬ বোতল ইসকফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎

সময় ০৩:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬