সিলেট ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

সিলেটে গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার

‎সিলেটের গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি ফরিদ মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। অদ্য ১৭ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ ভোরে গোয়াইনঘাট থানাধীন উত্তর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব জানায়, ভিকটিম গোয়াইনঘাট থানাধীন পুরান রসুলপুর এলাকার বাসিন্দা এবং পেশায় জাফলং পর্যটন স্পটের একটি রেস্টুরেন্ট কর্মী। গত ৩ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখে অসুস্থ খালাকে দেখে বাড়ি ফেরার পথে সোনাটিলা গ্রাম সংলগ্ন একটি নির্জন স্থানে আসামিরা তাকে মুখ চেপে ধরে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

‎উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ২৫ জুন ২০২৪ সালে একটি মামলা দায়ের করেন। ২১ নং মামলা সংশ্লিষ্ট ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩)। গ্রেফতারকৃত আসামির নাম ফরিদ মিয়া (২৫) সে গোয়াইনঘাটের উত্তর মোহম্মদপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মামলার ১নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

সিলেটে গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার

সময় ১০:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬