সিলেট ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

দক্ষিণ সুরমায় ৫ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২, কাভার্ডভ্যান জব্দ

‎

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুসকাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ফুসকা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ফুসকার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা।

‎পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) ভোর ৫:৪৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মোঃ আনোয়ারুল কামাল ও তাঁর সঙ্গীয় ফোর্স রশিদপুর পয়েন্টে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট পরিচালনা করছিলেন। এসময় একটি হলুদ-নীল রঙের কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।

‎আটককৃত কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৬২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তায় মোট ২,৪৮০ কেজি অবৈধ ভারতীয় ফুসকা পাওয়া যায়। ঘটনার প্রেক্ষিতে পুলিশ ফুসকাগুলো এবং পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ন-২২-৫১৫১) জব্দ করেছে।

‎গ্রেফতারকৃতরা হল, মোঃ সোহেল রানা (৩০)  পিতা- মোঃ জামাল, সাং- মাছিমপুর, জেলা- দিনাজপুর। তৈয়বুর রহমান (২৪) পিতা- মোঃ গিয়াস উদ্দিন, সাং- আইনাকান্দি (জাউয়া বাজার), জেলা- সুনামগঞ্জ।

‎এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৪)। গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

দক্ষিণ সুরমায় ৫ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২, কাভার্ডভ্যান জব্দ

সময় ০৯:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬