সিলেট ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎মৌলভীবাজারে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

‎
‎মৌলভীবাজারে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও এ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়নে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।
‎
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রকল্প সমন্বয়কারী সৌরভ রায়ের সঞ্চালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডব্লিউএফপি (WFP) সিলেট অফিসের ফিল্ড অফিস প্রধান মো. মামুনুর রশিদ।
‎এছাড়া বক্তব্য রাখেন খামারবাড়ি অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নমোহাম্মদ ছাদু মিয়া, প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহসহ অন্যান্যরা।
‎
‎কর্মশালায় দুর্যোগ ঝুঁকি কমাতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন কৌশল এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা অত্যন্ত জরুরি।
‎
‎এ সময় স্থানীয় পর্যায়ে টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।
‎আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি এবং সমন্বিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করবে, যা দুর্যোগ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎মৌলভীবাজারে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

সময় ০৬:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬