সিলেট ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

সিলেটে অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়কারী ‘হানিট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার

‎সিলেটে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও মুক্তিপণ আদায়কারী একটি ‘হানিট্র্যাপ’ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গত ১৪ এপ্রিল রাতে গোয়াইনঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আফসার আহমেদ (২৫)। সে গোয়াইনঘাট উপজেলার মকবুল আহমেদের ছেলে।

‎র‍্যাব জানায়, ভিকটিম মাহমুদুল হাসান রিফাতের (২৫) সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাকে জনৈক জেসমিন আক্তারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। গত ৯ এপ্রিল রাতে রিফাত তার এক বন্ধুসহ ওই নারীর সাথে দেখা করতে নগরীর যতরপুর এলাকার একটি বাসায় যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা চক্রের সদস্যরা ধারালো অস্ত্র দেখিয়ে তাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং ইলেকট্রিক শক দেয়।

‎এক পর্যায়ে ভিকটিমদের জোরপূর্বক বিবস্ত্র করে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও রূপার অলঙ্কার ছিনিয়ে নেয় চক্রটি। পরবর্তীতে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মান-সম্মানের ভয়ে ভিকটিমরা বিকাশের মাধ্যমে চক্রটিকে ৯০ হাজার টাকা দিতে বাধ্য হন।

‎এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সিলেটের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ১০:৪০ মিনিটে গোয়াইনঘাটের জাফলং ইউনিয়নের নলজুড়ী বাজারে অভিযান চালিয়ে আফসার আহমেদকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

সিলেটে অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়কারী ‘হানিট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার

সময় ০৪:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬