সিলেট ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎ছাতকে বিজ্ঞান মেলা উদ্বোধন,ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর মেলা প্রাঙ্গণ।‎

‎
‎সুনামগঞ্জের ছাতক উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়।
‎বুধবার সকালে উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। উদ্বোধন শেষে দুর্বিন শাহ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
‎
‎অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিলন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ম্যানেজার মোফাজ্জল হোসেন, সাংবাদিক সাকির আমিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
‎
‎বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ১৫টি স্টলের মাধ্যমে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠেছে। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তাধারা ভবিষ্যতে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎তিনি উদ্ভাবনভিত্তিক বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও সহজ ও জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎ছাতকে বিজ্ঞান মেলা উদ্বোধন,ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর মেলা প্রাঙ্গণ।‎

সময় ০৪:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬