সিলেট ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি ‎কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন‎‎ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক সুবিপ্রবির উপ উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার ‎জামালপুরের নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদণ্ড ‎অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে প্রশাসনের উদ্যোগ, তথ্য যাচাইয়ে জোর

লাখাইয়ে হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার ২৫ বছরপূর্তী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

লাখাইয়ে মধ্য সিংহগ্রাম হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার ২৫ তম বছর পূর্তী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মধ্য সিংহগ্রাম হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সংস্থার সভাপতি আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সভাপতি নুরুল ইসলাম সাফি ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল আওয়াল তালুকদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন। 

‎আলোচনায় অংশ নেন সংস্থার সিনিয়র সহসভাপতি আব্দুস শহীদ, সহসভাপতি আলহাজ্ব জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাজী মাহমুদুল হাসান, বদর উদ্দিন, মোশাহিদ আহমেদ বাবুল, আব্দুল কুদ্দুস চৌধুরী, ইছা মিয়া চৌধুরী, দুলাল আহমেদ মেম্বার ও মুসাউল আলম নিরব। সভায় প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব আনোয়ার হোসেন মাষ্টারের মরণোত্তর সন্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন প্রয়াতের কনিষ্ঠ পুত্র লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ আবুল কাসেম।

‎সাবেক সভাপতি প্রয়াত সামছুন্নুর চৌধুরী টুকুনের মরণোত্তর সন্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন প্রয়াতের পুত্র সাইফুল ইসলাম চৌধুরী। সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শাখাওয়াত হোসেন শাহীনের মরণোত্তর সন্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন তাঁর ছোট ভাই লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম।

‎সংস্থার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল আওয়াল তালুকদার ও  সাবেক সভাপতি নুরুল ইসলাম সাফির হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। 

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন নানাবিধ উদ্যোগ গ্রহণ করে সমাজ ও এলাকার উন্নয়ন কাজ করে আসছে। হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থা এমন একটি সংস্থা যেটি দীর্ঘ ২৫ বছর যাবত সমাজসেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে তারা অনন্য ভূমিকা পালন করে আসছে। তাদের এ জনহিতকর প্রচেষ্টা অব্যাহত থাকুক। আমি তাদের কর্মকান্ডের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথা সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে। 

‎তিনি সংস্থার নির্মানাধীন কার্যালয়ের আর্থিক সহযোগিতা ও একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দেন।
‎প্রধান অতিথি উক্ত সংস্থার উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত

লাখাইয়ে হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার ২৫ বছরপূর্তী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

সময় ১০:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬