সিলেট ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সুজাতপুরে ১০ কোটি টাকার সেতুর উদ্বোধন: ডা. জীবনের হাত ধরে উন্নয়নের নতুন দিগন্ত

‎

‎
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের যোগাযোগ অবকাঠামোয় এক নতুন মাইলফলক উন্মোচিত হলো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সুজাতপুর ইউনিয়নের সিংগাইর নদীর উপর ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৯০ মিটার দীর্ঘ একটি দৃষ্টিনন্দন সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে।
‎
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে এই আধুনিক সেতুর উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
‎উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. জীবন বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের মূল লক্ষ্য হলো প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া। সুজাতপুর ইউনিয়নের এই ৯০ মিটার দীর্ঘ সেতুটি শুধু যাতায়াত সহজ করবে না, বরং অত্র এলাকার কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে এক বৈপ্লবিক গতির সঞ্চার করবে।” জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আগামীতে বানিয়াচং ও আজমিরীগঞ্জে আরও বড় ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসাইন। এলজিইডি বানিয়াচং কার্যালয়ের নিবিড় তদারকিতে অত্যন্ত মানসম্মত ও টেকসইভাবে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। এতে করে সুজাতপুরসহ আশেপাশের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটল।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুটি চালু হওয়ায় স্থানীয় কৃষিপণ্য পরিবহনে খরচ ও সময় উভয়ই উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সুজাতপুরে ১০ কোটি টাকার সেতুর উদ্বোধন: ডা. জীবনের হাত ধরে উন্নয়নের নতুন দিগন্ত

সময় ০৬:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬