
বানিয়াচংয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। গত শনিবার বিকাল ৫টায় উপজেলা সদরের প্রথমরেখ গ্রামে নূর খার ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসময়ে গেলেও সড়ক সরু হওয়ায় গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এসে আগুন নেভালেও ততক্ষণে ফ্রিজসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে জানান বাড়ীর মালিক।
আক্তার হোসেন আলহাদী, বানিয়াচং থেকে। 



















