সিলেট ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

‎টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় এলাকাবাসীর মতবিনিময় সভা‎

‎টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা করটিয়ার জমিদার বাড়ির ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় করটিয়া ‘ছোট তরফ’ জমিদার বাড়ি প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

‎হায়দার আলী খান পন্নী ওয়াকফ আল আওলাদ এস্টেটের মোতায়াল্লী উম্মুত তিজান মাখদুমা পন্নীর সভাপতিত্বে সভায় প্রধান ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মোরশেদ আলী খান পন্নী সেলিম, সমাজ সংস্কারক ও পন্নী পরিবারের জামাতা হোসাইন মোহাম্মদ,প্রয়াত মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর সহধর্মিনী খাদিজা খাতুন ও রুফায়দাহ পন্নী, পন্নী পরিবারের উত্তরসূরী।

এস্টেটের মহাব্যবস্থাপক এসএম সামসুল হুদার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুদ্দোজা বদর, সরকারি সাদত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ জাদিদুল হক জাদিদ, ব্যবসায়ী নেতা ইউসুফ আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎সভায় বক্তারা বলেন, করটিয়া জমিদার বাড়ি কেবল একটি নির্দিষ্ট পরিবারের সম্পদ নয়, বরং এটি পুরো অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যথাযথ সংস্কার ও সংরক্ষণের অভাব এই প্রাচীন স্থাপনাটিকে বিলুপ্তির মুখে ঠেলে দিতে পারে। জমিদার বাড়িটির সংরক্ষণে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এই ঐতিহ্য রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

‎মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানান, সঠিক তদারকি ও সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে টিকিয়ে রাখা সম্ভব। স্থানীয় নেতৃবৃন্দ এ বিষয়ে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
‎সভার শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ঐতিহ্য রক্ষার সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

‎টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় এলাকাবাসীর মতবিনিময় সভা‎

সময় ১২:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬