সিলেট ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে অকাল বন্যায় ডুবছে কৃষকের স্বপ্ন: ফসল রক্ষায় লড়ছেন দিশেহারা কৃষক ‎সিলেটে ও সুনামগঞ্জে র‍্যাব-বিআরটিএ’র যৌথ অভিযান: ১১ চালককে জরিমানা, ৭টি সিএনজি জব্দ‎ ‎বাডসের বৈশাখী উৎসবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকঃ‎আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য জামালপুরে গ্রিন বিজনেস মডেলে ভুট্টা চাষের ফসল চাষ প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত প্রতিটি উপজেলায় হবে ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’: শিক্ষামন্ত্রী ‎ছাতকে বিজ্ঞান মেলা উদ্বোধন,ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর মেলা প্রাঙ্গণ।‎ সিলেটে অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়কারী ‘হানিট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার জুড়ীতে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপিত ‎কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস: এমপি নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম‎ জুড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

‎সিলেটে মিষ্টি ও বেকারি দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

‎সিলেটে মিষ্টান্ন ও বেকারি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এসব দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে মিষ্টি দোকান মালিকবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।
‎সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় মিষ্টান্ন ও বেকারি মালিকরা তাদের ব্যবসায়িক সীমাবদ্ধতা তুলে ধরে জানান, বৃহত্তর সিলেট বিভাগে এই খাতের মাধ্যমে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে জ্বালানি সংকট তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে।
‎ব্যবসায়ীরা উল্লেখ করেন যে,মিষ্টি, কেক ও পাউরুটি পচনশীল পণ্য হওয়ায় দ্রুত বিক্রয় না হলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে।
‎দুধ সংরক্ষণ ও বিপণন সংকটের কারণে ডেইরি খামারিরাও ঝুঁকিতে রয়েছেন। সাধারণ ক্রেতারা সাধারণত দিনের কাজ শেষে বাসায় ফেরার সময় (সন্ধ্যা বা রাতে) এসব খাদ্যপণ্য কেনেন।
‎সরকারি নির্দেশনায় খাদ্যপণ্যের দোকান সন্ধ্যা ৭টায় বন্ধের বাধ্যবাধকতা নেই।

‎ব্যবসায়ীদের সুবিধা এবং জনস্বার্থ বিবেচনা করে পুলিশ কমিশনার মিষ্টান্ন ও বেকারি দোকানসমূহ রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার অনুমতি প্রদান করেন। একইসাথে তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান এবং একটি নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

‎সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন)  সুদীপ্ত রায়,
‎বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাবুল। এছাড়াও অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা সভায় অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে অকাল বন্যায় ডুবছে কৃষকের স্বপ্ন: ফসল রক্ষায় লড়ছেন দিশেহারা কৃষক

‎সিলেটে মিষ্টি ও বেকারি দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

সময় ১১:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬