
লাখাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ – লাখাই -শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউছ এমপি।
কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কেএম জিয়া মেম্বার ও পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়ন্ত দেব।

প্রণোদনা বিতরনী অনুষ্ঠানে উপজেলার ৬ ইউনিয়ন এর ৬হাজার ৫ শত কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের আউশধান এর বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউছ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষকদের জীবনমানের উন্নয়নে ইতিমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋনের সুদসহ মওকুফ করেছেন। এবছর আউশধান বীজ ও রাসায়নিক সার প্রণোদনা বৃদ্ধি করে ৬৫০০ জন কৃষককে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। কৃষির উন্নয়নে সারাদেশের লাখাই উপজেলায় খনন কর্মসূচী শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল খাল খনন এর আওতায় আনা হবে।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এর ভাতা ও অন্যান্য উপাসনালয়ের ভাতা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড ও প্রণোদনা বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোন প্রকার অনিয়ম ও দূর্নীতি বন্ধে সোচ্চার থাকতে হবে।
বিল্লাল আহমেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধি 



















