সিলেট ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

আসাম পাড়া বাজারে জলাবদ্ধতা নিরসনে চেয়ারম্যান মোহাম্মদ আলীর সরাসরি তদারকি‎

চেয়ারম্যান মোহাম্মদ আলী (ফাইল ছবি)

‎
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আসাম পাড়া বাজারের দীর্ঘদিনের ড্রেনেজ ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী।
‎
‎১২ মার্চ রবিবার সকালে চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে বাজারের ড্রেন ব্যবস্থার উন্নয়ন কাজের তদারকি করেন। এ সময় তাকে ড্রেনের মাপজোখ করতে এবং ফিতা টেনে কাজের অগ্রগতি যাচাই করতে দেখা যায়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
‎দীর্ঘদিন ধরে বাজারের ড্রেনগুলো ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। তবে চেয়ারম্যানের সরাসরি উদ্যোগ ও মাঠপর্যায়ে উপস্থিতি এই সমস্যার দ্রুত সমাধানের আশা জাগিয়েছে।
‎
‎স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান মোহাম্মদ আলীর এ ধরনের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার। তার সরাসরি তদারকির ফলে কাজের গতি ও স্বচ্ছতা উভয়ই বৃদ্ধি পেয়েছে।
‎এলাকাবাসী আশা করছেন, তার এই উদ্যোগের মাধ্যমে খুব শিগগিরই আসাম পাড়া বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

আসাম পাড়া বাজারে জলাবদ্ধতা নিরসনে চেয়ারম্যান মোহাম্মদ আলীর সরাসরি তদারকি‎

সময় ০৫:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬