সিলেট ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সিলেটে স্পেনের তৈরি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করল র‍্যাব-৯

‎

সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় স্পেনের তৈরি একটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। উদ্ধারকৃত এই এয়ারগানটিতে টার্গেট স্কোপ এবং সাইলেন্সার যুক্ত রয়েছে।
‎
‎র‍্যাব-৯ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, গোলাপগঞ্জ থানাধীন আমুড়া ইউনিয়নের শীলঘাট লম্বাগাঁও এলাকার একটি সুপারি বাগানে অবৈধ অস্ত্র থাকতে পারে। সংবাদটি পাওয়ার পর সন্ধ্যা আনুমানিক ৭:৫৫ মিনিটে র‍্যাবের দলটি সেখানে তল্লাশি চালিয়ে কালো রঙের এই অত্যাধুনিক এয়ারগানটি উদ্ধার করে।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে এয়ারগানটি অবৈধভাবে আমদানি করা হয়েছে এবং এটি জনমনে ভীতি প্রদর্শনে ব্যবহৃত হতো। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের অস্ত্রের ব্যবহার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অবৈধ এবং তা জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি স্বরূপ। এই অস্ত্র আমদানির রুট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে র‍্যাবের তদন্ত চলমান রয়েছে।
‎
‎র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে তারা সর্বমোট ৪৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১৪৪টি এয়ারগানসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে।
‎
‎উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জিডি মূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সিলেটে স্পেনের তৈরি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করল র‍্যাব-৯

সময় ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬