সিলেট ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সিলেটে র‍্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

র‍্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাহাবুদ্দিন গ্রেফতার।

‎

‎সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাহাবুদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১:১৫ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামি সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

‎গ্রেফতারকৃত আসামি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০১১ সালে ২৮ নাম্বার মামলাটি ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ জিআর নম্বর ১৬৭/১১ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

‎এই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করলে সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল বল পুলিশ জানায়। গ্রেফতারকৃত মোঃ সাহাবুদ্দিন (৩৫) সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পুনাছ উত্তর পাড়া গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সিলেটে র‍্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সময় ০২:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬