সিলেট ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

‎ক্ষুব্ধ জনতার প্রতিরোধে নবীগঞ্জে মাদক কারবারির ঘর গুঁড়িয়ে দিল স্থানীয়রা!

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে এক ব্যক্তির বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় কিছুক্ষণ উত্তেজনা দেখা দেয়।
‎স্থানীয় সূত্র জানায়, সমরগাঁও গ্রামের বাসিন্দা রফিজ আলীর ছেলে সমুজ আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে সমুজ আলীর বক্তব্য জানা যায়নি।

‎এ পরিস্থিতিতে বুধবার সকালে স্থানীয় লোকজন তার বসতঘরে ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, সমুজ আলীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন তার বসতঘর ভেঙে দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
‎পুলিশ জানিয়েছে, অভিযোগ ও ঘটনার বিষয়ে আইনগত দিক বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

‎ক্ষুব্ধ জনতার প্রতিরোধে নবীগঞ্জে মাদক কারবারির ঘর গুঁড়িয়ে দিল স্থানীয়রা!

সময় ০৫:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬