সিলেট ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

বানিয়াচংয়ে পাড়াগাঁও হাওর থেকে যুবকের লাশ উদ্ধার।‎

‎
‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও হাওর থেকে মো: সজলু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎মৃত মো: সজলু মিয়া উপজেলা সদরের তাতারী মহল্লার মো:নূর হোসেন এর ছেলে। তার নিজস্ব ভিটামাটি না থাকায় পরিবার নিয়ে ছিলাপাঞ্জা (বড় বান্দে) বসবাস করতেন।
‎
‎জানাযায়, গতকাল সোমবার সকাল ৯ টায় জীবিকা নির্বাহের জন্য বাড়ি থেকে মাছ আহরণ করতে হাওরে গিয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর আজ মঙ্গলবার সকালে খবর পান হাওরের পানিতে ধানি জামির পাশে তার মৃতদেহ ভেসে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করেন। নিহতের স্বজনরা জানান, মো: সজলু মিয়া হাওরে মাছ মারা গিয়ে সাপের কামড়ে নিহত হন।
‎
‎মো: সজলু মিয়ার স্ত্রী মোছা: রেশমি বেগম, এক মেয়ে ইয়াসমিন বেগম (৮) ও দুইছেলে মো: ইয়াসিন মিয়া (৬) মো: মুস্তাকিম মিয়া (৩) নামে ৩ সন্তান রয়েছে।
‎
‎বানিয়াচং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ আহমদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

বানিয়াচংয়ে পাড়াগাঁও হাওর থেকে যুবকের লাশ উদ্ধার।‎

সময় ০৪:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬